শিক্ষার্থীদের মাঠমুখী করতে জাভেদ ওমরেরর উদ্যোগ
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি: খবরের কাগজ
-->শিক্ষার্থীদের মাঠমুখী করা, ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানো এবং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতে রাজধানীর মিরপুরে স্কুল অফ লাইফ এ ক্রিকেট ব্যাট, বলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর রূপনগরে স্কুল অফ লাইফ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করে ক্রীড়া উদ্যোগভিত্তিক প্রতিষ্ঠান javedomer.com। এতে তত্ত্বাবধান করে আরবান গ্রীন হেভেন লিমিটেড।
আরও পড়ুন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার ও javedomer.com-এর স্বত্বাধিকারী জাভেদ ওমর বেলিম, আরবান গ্রীন হেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, স্কুল অফ লাইফের প্রিন্সিপাল আমিনা খাতুন সাথী এবং সেক্রেটারি সাবরিনা নওরিন লিমু।
অনুষ্ঠানে জাভেদ ওমর বেলিম বলেন, শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে তাদের মাঠের খেলায় আগ্রহী করে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। খেলাধুলার সুযোগ ও প্রয়োজনীয় সরঞ্জাম পেলে শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলনে উৎসাহিত হবে এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন
আরবান গ্রীন হেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান বলেন, শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করতে শুধু উৎসাহ দেওয়াই যথেষ্ট নয়, তাদের জন্য উপযুক্ত পরিবেশ ও প্রশিক্ষণের সুযোগও তৈরি করতে হবে। এ লক্ষ্যেই মানিকগঞ্জের সিংগাইরে ‘সিংগাইর ক্রিকেট কমপ্লেক্স’ নামে একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। খুব শীঘ্রই কেন্দ্রটি উদ্বোধন করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে ক্রিকেট সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের মাঠে ফিরিয়ে আনা, দলগত চেতনা গড়ে তোলা এবং শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।
আয়োজকদের মতে, শিশু-কিশোরদের সুস্থ বিকাশে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করা জরুরি। ক্রিকেটের মতো দলীয় খেলা শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলার পরিবেশ তৈরি এবং প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম সরবরাহের ওপর গুরুত্ব দেন তারা।
শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এর আগেও এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করেছে javedomer.com। ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে এবং ১৮ ফেব্রুয়ারি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা মর্নিং গ্লোরি মডেল স্কুল ও জয়মন্টপ ইউনিয়নের জেনিথ মডেল স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়। ওই কর্মসূচিতে javedomer.com-এর সঙ্গে যুক্ত ছিল দি প্লাস্টিসিটি কোম্পানি।
আরও পড়ুন
আবুধাবি টেস্টের নাটাই বাংলাদেশের হাতে
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম
ছবি: সংগৃহীত
-->লিটন দাসের সেঞ্চুরির পর ইবাদত হোসেন ও হাসান মাহমুদের বোলিং তোপে আবুধাবি টেস্টের লাগাম নিজেদের হাতে রেখেছে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে টাইগারদের জয়ের জন্য চাই ৭ উইকেট। আর আফগানিস্তানকে করতে হবে ৩৪৭ রান।
সোমবার (১২ অক্টোবর) লিটনের সেঞ্চুরিতে ভর করে আফগানিস্তানের সামনে ৪৭৯ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ।
জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপে চাপে পড়েছে আফগানিস্তান। ইবাদত হোসেন ও হাসান মাহমুদের বোলিং নৈপুণ্যে আবুধাবি টেস্টের নিয়ন্ত্রণ এখন নাজমুল হোসেন শান্তর দলের হাতে। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩২ রান।
আরও পড়ুন
আফগানিস্তানের হয়ে এক প্রান্ত আগলে রেখেছেন সেদিকউল্লাহ অটল। ১২৬ বল খেলে একটি ছক্কা ও একটি চারের সাহায্যে ৩৫ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। অন্য প্রান্তে হাশমাতউল্লাহ শাহিদি অপরাজিত ১৯ রানে। ২৭ বলের ইনিংসে একটি ছক্কা ও দুটি চার মেরেছেন তিনি।
বল হাতে বাংলাদেশের হয়ে উজ্জ্বল ইবাদত হোসেন। ৩২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। হাসান মাহমুদের শিকার একটি উইকেট, খরচ করেছেন ৩১ রান। শেষ দিনে বাকি ৭ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করাই এখন বাংলাদেশের লক্ষ্য।
আরও পড়ুন
এর আগে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন লিটন দাস। প্রথম ইনিংসে অর্ধশতকের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দলের সংগ্রহ বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। উইকেটের পেছনে এখন পর্যন্ত আটটি ডিসমিসাল করে রেকর্ডও গড়েছেন লিটন। সামনে আরও কীর্তি গড়ার সুযোগ রয়েছে তার।
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রান করার পর আফগানিস্তান থামে ২৪০ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭৯ রান।
তোফায়েল/এএফ
আরও পড়ুন
জাতীয় ক্রিকেট লিগ তৃতীয় দিনে ইরফান শুক্কুরের সেঞ্চুরি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
-->জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় দিনও ব্যাটারদের দাপট অব্যাহত আছে। সেঞ্চুরি করেছেন চট্টগ্রামের ইরফান শুক্কুর (১১২)। সেঞ্চুরির পথে আছেন সিলেটের আশরাফুল ইসলাম রিয়াদ (অপরাজিত ৮১)। সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন রাজশাহীর হাবিবুর রহমান সোহান (৯০) ও সাব্বির রহমান (৮৮)।
সিলেট ও ঢাকা এবং রাজশাহী ও খুলনার ম্যাচ ড্র হওয়ার পথে। ফলাফলের সম্ভাবনা আছে বরিশাল-চট্টগ্রাম ও রংপুর-ময়মনসিংহের ম্যাচে। সুবিধাজনক অবস্থানে আছে চট্টগ্রাম ও রংপুর।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার ৬ উইকেটে ৫৪৬ রান করে ইনিংস ঘোষণার পর ব্যাট করতে নেমে সিলেট ভালোই জবাব দিচ্ছে। ৫ উইকেটে করেছে ৪৩১ রান। দুই ওপেনার জাকির হাসান (৬৫) ও মুবিন আহমেদ দিশান (৪৮) উদ্বোধনী জুটিতে ৭৭ রান সংগ্রহ করে যে সূচনা এনে দিয়েছিলেন দ্বিতীয় দিন, সেখানে দাঁড়িয়ে বাকি ব্যাটাররা রানের মাঝেই আছেন। ক্রিজে নামা সাত ব্যাটারের মাঝে ৫ জনই হাফ সেঞ্চুরি করেছেন। তৃতীয় দিন শুধু অধিনায়ক অমিত হাসানই (৩১) হাফ সেঞ্চুরি করতে পারেনি। বাকি তিন ব্যাটার সৈকত আলী ৬০ ও আসাদউল্লাহ গালিব ৮৯ রান করে আউট হওয়ার পর মো. আশরাফুল হাসান রিয়াদ ৮১ ও তোফায়েল আহমেদ ৫৬ রান করে ক্রিজে আছেন। উইকেটকিপার আশিকুর রহমান শিবলীসহ ঢাকার ১১ জনই বোলিং করেন।
আরও পড়ুন
কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামের ইরফান শুক্কুর ইনিংসের তৃতীয় সেঞ্চুরি করেন। তৃতীয় দিন তিনি খেলতে নেমেছিলেন ৯২ রান নিয়ে।প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি করে তিনি বেশি দূর যেতে পারেননি। ১১২ রান করে তিনি আউট হন। এর আগে সেঞ্চুরি করেছিলেন সাদিকুর রহমান (১৪৯) ও শাহদাত হোসেন দীপু (১০৯)। শাহদাত ১০১ রান নিয়ে খেলতে নেমেছিলেন। দিনের শুরুতে এই দুই ব্যাটার ২ রানের ব্যবধানে আউট হলেও মো. রুবেল ৩৭ রানের ইনিংস খেললে চট্টগ্রাম ৫৭৬ রানে অলআউট হয়। অভি আহমেদ নভেল ৪টি, মইন খান ৩টি ও রুয়েল মিয়া ২টি উইকেট নেন। ২৯২ রানে পিছিয়ে থেকে বরিশাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৪৯ রান করে।
অধিনায়ক ইফতেখার হোসেন ইফতি ৭৪ রান করেন। আশরাফুল হাসান নেন ৩ উইকেট। বরিশাল এখনও ১৪৫ রানে পিছিয়ে আছে। ম্যাচ বাঁচাতে হলে আজ তাদের সারা দিন ব্যাটিং করতে হবে।
আরও পড়ুন
মিরপুরে প্রথম ইনিংসে খুলনার বিপক্ষে ৩৬৫ রান পিছিয়ে থাকা রাজশাহী দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বাঁচানোর পথে আছে। ৩ উইকেটে করেছে ৩০০ রান। এখনো তারা ৬৫ রানে পিছিয়ে আছে। দুই ওপেনার হাবিবুর রহমান সোহান (৯০) ও সাব্বির হোসেন (৮৮) ১২৬ রান এনে দেন। পরে নাঈম আহমেদ করেন ৬৯ রান। অধিনায়ক প্রিতম কুমার ২৭ ও সাব্বির রহমান রুমান ২১ রান নিয়ে আজ আবার ব্যাট করতে নামবেন। সামিউন বাসিত রাতুল নেন ২ উইকেট। খুলনা আগের দিনের ৯ উইকেটে ৪৬৩ রান নিয়ে খেলতে নেমে ৪৮৪ রানে অলআউট হয়। নিহাদুজ্জামান ৪ উইকেট নেন।
সিলেট একাডেমি মাঠে রংপুর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯৫ রান করে এগিয়ে আছে ৩২২ রানে। ময়মনসিংহ ৬ উইকেটে ১৮৩ রান নিয়ে খেলতে নেমে ২৯৫ রানে অলআউট হয়। আবু হায়দার রনি ৫২ রান করেন। মুশফিক হাসান ও স্বাধীন ইসলাম ৩টি করে উইকেট নেন। ১২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রংপুর ৬ উইকেটে ১৯৫ রান করেছে। অধিনায়ক আকবর আলী ৭৪ রান করেন। আসাদুল্লাহ হিল গালিব নেন ২ উইকেট।
পলাশ/এএফ
আরও পড়ুন
ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: রোনালদো
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি: সংগৃহীত
-->ফুটবল বিশ্বে সর্বকালের সেরা খেলোয়াড় কে লিওনেল মেসি, নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? বছরের পর বছর ধরে চলা এই বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পর্তুগিজ তারকা। তার মতে, পরিসংখ্যানই প্রমাণ করে ইতিহাসের সেরা খেলোয়াড় তিনি।
দ্য অ্যাথলেটিক সিএনএন এর সঙ্গে রোনালদোর সাক্ষাৎকারের কিছু অংশ প্রকাশ করেছে, যেখানে পর্তুগিজ তারকা বলেছেন, ‘আমি যে পর্যায়ে খেলি এবং যে গোলগুলো করি, মানুষ সেগুলোর যথাযথ মূল্যায়ন বা স্বীকৃতি দেয় না।’
রোনালদোর বক্তব্যের পেছনে রয়েছে তার দীর্ঘ ক্যারিয়ারের অসাধারণ গোলের রেকর্ড। ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে ১ হাজার ৩৩৭টি পেশাদার ম্যাচে ৯৮০ গোল করেছেন এই তারকা। বয়স বাড়লেও গোল করার ক্ষুধা এখনো ধরে রেখেছেন তিনি।
আরও পড়ুন
ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘সবকিছু স্বাভাবিকভাবেই হওয়া উচিত। আমি যদি ৯২০, ৯২৫ বা ৯৩০ গোলও করি, তবুও ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই-এ নিয়ে আর কোনো তর্কের সুযোগ নেই।’
নিজের শ্রেষ্ঠত্বের পক্ষে যুক্তি দিতে গিয়ে পরিসংখ্যানের ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তার বিশ্বাস, গোলের রেকর্ড ও মাঠের পারফরম্যান্সই তার অবস্থান নির্ধারণের জন্য যথেষ্ট।
আরও পড়ুন
রোনালদো বলেন, ‘সংখ্যাগুলোই নিজেদের কথা বলে। আমি যদি এক হাজার গোলের সেই মাইলফলকে পৌঁছাতে পারি, তবে সেটি হবে দারুণ ব্যাপার। এটি এমন একটি লক্ষ্য, যার জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ভাবি না।’
তার ভবিষ্যৎ নিয়ে আবারও প্রশ্ন করা হলে রোনালদো বলেন, ‘আগামীকাল কী হবে আমি জানি না। হতে পারে একদিন ঘুম থেকে উঠে দেখলাম আমার আর খেলার আগ্রহ বা অনুপ্রেরণা নেই। আসলে সামনে কী হতে পারে, তা আমার জানা নেই।’
অনিক/
আরও পড়ুন
২ উইকেট হারিয়ে বিপাকে আফগানিস্তান
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
-->জিততে হলে ইতিহাস গড়তে হবে আফগানিস্তান ক্রিকেট দলকে। আবুধাবিতে একমাত্র টেস্টে তাদের জয়ের জন্য ৪৭৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টেস্ট ইতিহাতে এত রান করে জয়ের রেকর্ড নেই কোনো দলের। কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট খুইয়ে বসেছে আফগানিস্তান।
শেখ জায়েদ স্টেডিয়ামে আজ (১২ অক্টোবর) চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের খেলা শেষে আফগানদের সংগ্রহ ৫১ রান। সেদিকুল্লাহ অটল ১৪ এবং অধিনায়ক রহমত শাহ ১৪ রান নিয়ে চা পানের বিরতিতে গেছেন। এই সেশনেই ৭ উইকেটে ৩৭২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, লিটন দাস ১০২ রানে আউট হওয়ার পর।
বোলিংয়ে প্রথম আঘাতটা হানেন ইবাদত হোসেন। আফগান ওপেনার আব্দুল মালিককে (২) উইকেটের পেছনে থাকা লিটনের ক্যাচ বানান তিনি। একই কায়দায় শহিদুল্লহাকে (১৯) শিকার বানান আরেক টাইগার পেসার হাসান মাহমুদ। চলমান টেস্টে তার শিকারের সংখ্যা এখন ৬।
আরও পড়ুন
অনিক/
আরও পড়ুন
