‘রামায়ণ’-এ অনুপম খেরছবি: Instagram
Published on
:
1 min read
চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। দর্শকেরাও অধীর অপেক্ষায় ছবিটা দেখার জন্য। নবরাত্রির প্রথম দিনেই ঘোষণা হয়েছে ছবি মুক্তির দিনক্ষণ। তবে ‘রামায়ণ’-এর কলাকুশলীর বিষয়ে সকলে জানলেও অনেকেই জানেন না এই ছবিতে থাকবেন অভিনেতা অনুপম খের। কোন চরিত্রে দেখা যাবে তাঁকে?
প্রথম দিন থেকেই অন্যান্য বেশ কয়েকটি চরিত্রের পাশাপাশি জটায়ুর ভূমিকা নিয়ে দর্শকের মনে আগ্রহ ছিল প্রবল। পোস্টার প্রকাশ্যে আসতেই দেখা গিয়েছে ডানা মেলে উড়ছে জটায়ু। নির্মাতারা লিখেছেন, ‘অশুভ শক্তির বিনাস হওয়ার পরে সাহস তার মোকাবিলা করে জেগে ওঠে। সেটা শুধু জয়ের আনন্দে নয়, বরং,যা সঠিক তার জন্য লড়াই করেছিল। জটায়ু। ধর্মের ডানা। রামায়ণে জটায়ুর চরিত্রে অনুপম খের।’
অর্থাৎ, জটায়ুর মুখে শোনা যাবে অনুপম খেরের কণ্ঠ। অর্থাৎ, অভিনয় নয়, একজন কণ্ঠশিল্পী হিসেবেই ‘রামায়ণ’ ছবির সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি। প্রসঙ্গত, ৫ নভেম্বর ‘রামায়ণ: পার্ট ১’ বিশ্বব্যাপী মুক্তি পাবে। শুধু তাই নয়, দশেরার দিন থেকেই শুরু হবে ছবির অগ্রিম বুকিং।
