
ছবি: iStock
Published on
:
1 min read
জর্ডনের কারাক প্রদেশে শুক্রবার একটি গির্জায় শেষকৃত্যের অনুষ্ঠান চলাকালীন একদল দুষ্কৃতী হামলা চালিয়েছে। হামলায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ৩৪ জন। হামলাটি ঘটেছে হামুদ চার্চে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ি থেকে নেমে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের করার হুঁশিয়ারি দিয়েছেন।
