সাতক্ষীরায় প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের হেরোইন তৈরির কাঁচামাল জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তরল রাসায়নিকের চারটি বোতল জব্দ করে নীলডুমুর ব্যাটালিয়নের চৌকস টহল দল। জানা যায়, টহল কমান্ডার নায়েব সুবেদার সাহাবুর রহমানের নেতৃত্বে কোমরপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ওই চারটি কাচের বোতল উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রাপ্ত নিরীক্ষার ফলাফলে জানা যায়, উপাদানগুলো মূলত উচ্চমাত্রার মাদক তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বোতলের গায়ে লেখাÑ প্রতিটি বোতলের মূল্য ১৯ লাখ ৫০ হাজার টাকা। সেই হিসাবে জব্দকৃত চারটি বোতলের সর্বমোট আনুমানিক সিজার মূল্য দাঁড়ায় ৭৮ লাখ টাকা। এ বিষয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ জানান, সফল এই অভিযানের মধ্য দিয়ে সীমান্তে মাদক পাচার রোধে বিজিবির জিরো টলারেন্স নীতির প্রতিফলন ঘটেছে।