যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত মানুষের জন্য সাত ধরনের চিকিৎসাসেবায় প্রায় ৫ হাজার জনকে বিনা মূল্যে চক্ষু, গাইনি (মহিলা ডাক্তার), দন্ত, ডায়াবেটিস, শিশুরোগ, অর্থোপেডিক ও সাধারণ চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ছাড়া ২ হাজার ৫০০ গরিব, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ এবং ২০০ অসহায় নারীদের মধ্যে ফ্রি সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সিইও মো. শাহিদুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, যমুনা ব্যাংকের নিকটস্থ শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক চিকিৎসা সেবাপ্রত্যাশী মানুষ।