রাজধানীর আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা এবং ভবন মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
পুলিশ জানায়, আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়ার পাশাপাশি ভবনমালিকদের কাছে চাঁদা দাবি করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রদল নেতা নয়ন হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন আওয়ামী লীগের শাসনামলে স্থানীয় ছাত্রলীগের নেতাদের ছত্রছায়ায় ছিল। সে সময় নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।
