নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২০, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
খুলনার তেরখাদায় এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে তেরখাদা উপজেলার মধুপুর শ্যামনগরের পুরাতন প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ভূক্তভোগী ওই নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি রয়েছে। এ ঘটনায় পুলিশ তিন যুবককে আটক করেছে।
আটককৃত যুবকরা হলেন, তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের মিকাঈল শেখের ছেলে সামিউল শেখ (২৮), একই গ্রামের মো: আলমগীর কাজীর ছেলে মাজাহারুল কাজী (২২) ও আশরাফ শরীফের ছেলে শাহাজাহান শরীফ (৩৮)।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিস্তারিত আসছে…
খুলনা গেজেট/সাগর/এনএম
