যশোরে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে প্যারেড, চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৭টায় যশোর পুলিশ লাইনস মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল ও নায়েক থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন।
পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তিনি প্যারেড পরীক্ষা পরিদর্শন করেন এবং পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কমিটির সদস্য সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শাহীনুর চৌধুরী, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব এবং যশোর পুলিশ লাইনসের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) ও পরিদর্শক (সশস্ত্র) মনিরুল ইসলাম।
এ ছাড়া যশোর জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
The post যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড ও সাক্ষাৎকার অনুষ্ঠিত appeared first on ভোরের চেতনা.
