ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বল আনতে গিয়ে পুকুরের ডুবে মো. হুজাইফা (২) ও মো. আকরাম (২) নামের যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. আক্কাস মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশুসন্তান বাড়ির পাশে ফুটবল খেলছিল। সেসময় বলটি পুকুরে পড়লে তারা বলটি আনতে গিয়ে এক পর্যায়ে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুর পাড় দিয়ে পথচারী হেঁটে যাওয়ার সময় নিহত দুই শিশুর মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।
আবুল হাসনাত মো. রাফি/এফএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
