মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে যাদবপুর মাঠে মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন লালটু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দবির হোসেন, নাসির উদ্দিন প্রমুখ। পরে অতিথিরা টুর্নামেন্টে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হলো—যাদবপুর যুব উন্নয়ন সংঘ, মা স্টোর, বিপুল মোবাইল সার্ভিসিং সেন্টার, লাম ফাউন্ডেশন ও ফারুক টেলিকম।
The post মেহেরপুরে মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন appeared first on Meherpur News.
