শেরপুরের নালিতাবাড়ীর নন্নী ইউপি নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার নন্নীবাজার থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে নন্নী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম কয়েকটি পূজাম-প পরিদর্শন করেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোডাউনে দুই শতাধিক মোটরসাইকেলে করে নন্নী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোডাউন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনাসভায় চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম আসন্ন নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।