ছবির ক্যাপশন: .
ক্রীড়া ডেস্ক:
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ অভিনেত্রী এস্তার এক্সপোসিতোর সঙ্গে তার প্রেমের গুঞ্জন নতুন করে জোরালো হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি এস্তারের একটি পোস্টে এমবাপ্পের হার্ট ইমোজি-সংবলিত মন্তব্য এবং তাদের একসঙ্গে তোলা ছবি-ভিডিও নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। যদিও দুজনের কেউই সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি।
২৬ বছর বয়সী এস্তার নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ এলিট-এ অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও মডেলিংয়েও সফল ক্যারিয়ার গড়েছেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা দুই কোটি ৪০ লাখের বেশি।
