চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি মুন্সিগঞ্জ রেলগেটের পাশে এস আলম ভবনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোরুমটির উদ্বোধন করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ডিভিশনাল ম্যানেজার মইনউদ্দিন মাহিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী হায়দার বলেন- উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেই বিশ্বমানের ও বিদ্যুৎ সাশ্রয়ী ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছে দেশের ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাতকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপ। আমরা এসব পণ্য সুলভ মূল্যে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করছি।