দিনাজপুরে র্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণে কন্যাশিশু দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে দিনাজপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি শিশু একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মোর্শেদ আলী স্বাগত বক্তব্য দেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান এবং ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্তিয়ান পিউরিফিকেশন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ডে কেয়ার অফিসার রেজবিন শারমিনাজ ইসলাম। শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ডে কেয়ার সেন্টার, ওয়ার্ল্ড ভিশনসহ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ১২টি নিবন্ধিত সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
