
আমেরিকার মসজিদের কাছে গুলি
Published on
:
1 min read
গুলি চলল আমেরিকার একটি মসজিদের কাছে। ওই গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের, ওহাইওর রাজধানী শহরের একটি মসজিদের কাছাকাছি এলাকায় ওই ঘটনার সঙ্গে মসজিদ বা সেখানে উপস্থিত ব্যক্তিদের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে পুলিশ। মসজিদটির পাশেই একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পার্কিং লটে সোমবার গুলি চালানোর ঘটনা ঘটে। গুলি চলার সময়ে মসজিদে একটি অনুষ্ঠান চলছিল। কী কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ।
