সমুদ্রের শহর কক্সবাজারে পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপন করছেন মডেল, ইনফ্লুয়েন্সার ও উপস্থাপক নাজমী জান্নাত। আজ ১২ অক্টোবর তাঁর জন্মদিন।
জন্মদিন উপলক্ষে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের কাছ থেকে অসংখ্য শুভেচ্ছা পাচ্ছেন নাজমী। আনন্দ ভাগাভাগি করে নিতে এবার পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে সময় কাটাচ্ছেন তিনি।
নিজের অনুভূতি জানিয়ে নাজমী বলেন, ‘প্রচুর শুভেচ্ছাবার্তা পাচ্ছি। পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে এসেছি। সবার ভালোবাসা ও শুভকামনা পেয়ে সত্যিই ভালো লাগছে।’
প্রতি বছরই জন্মদিন ঘিরে নানা আয়োজন থাকে। তবে এবারের উদযাপন নাজমীর কাছে কিছুটা ব্যতিক্রমী। গত বছর ঢাকায় জন্মদিন উদযাপন করলেও এবার সমুদ্রের পরিবেশে দিনটি কাটাচ্ছেন তিনি।
নাজমীর জন্মদিন উপলক্ষে কক্সবাজারে বিশেষ আয়োজন করেছে তাঁর ফ্যান ক্লাব। এ ছাড়া যে হোটেলে তিনি অবস্থান করছেন, সেখানকার কর্তৃপক্ষও তাঁকে সারপ্রাইজ পার্টি দিয়েছে। এই আকস্মিক আয়োজন তাঁর জন্মদিনের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে।
শোবিজ অঙ্গনে নাজমী জান্নাত পরিচিত মুখ। মডেলিংয়ের পাশাপাশি ইনফ্লুয়েন্সার ও উপস্থাপক হিসেবেও কাজ করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর উপস্থিতি রয়েছে।
বিআলো/শিলি