দখল ও দূষণের দীর্ঘ অন্ধকার পেরিয়ে নতুন রূপে ফিরেছে পুরান ঢাকার খোলাইখাল এলাকার ‘সিএমপি খাল’। খালের দুই পাড়ে নির্মিত ওয়াকওয়ে ও পরিচ্ছন্ন পরিবেশ বদলে দিয়েছে পুরো এলাকার চিত্র। নীল জল ও সবুজের ছোঁয়া সৃষ্টি করেছে এক মনোরম আবহ। স্থানীয়দের কাছে জায়গাটি দেখতে হাতিরঝিলের মতো হওয়ায় তারা নাম দিয়েছেন ‘হাতিরঝিল-২’। সম্প্রতি ‘সিএমপি খাল’ এলাকা থেকে ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
