রোমের জেমেল্লি হাসপাতালে ৭১ বছর বয়সী পোপের অস্ত্রোপচার করা হয়; তাতে প্রায় ৯০ মিনিট সময় লাগে।
Published : 14 Oct 2026, 09:06 AM
Updated : 14 Oct 2026, 09:06 AM
ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। তবে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের আক্রান্ত অংশটি কেটে বাদ দেওয়া হয়েছে।
ভ্যাটিকানের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অস্ত্রোপচার ‘সফল’ হয়েছে এবং এখন পর্যন্ত কোনো জটিলতা দেখা দেয়নি।
মঙ্গলবার রোমের জেমেল্লি হাসপাতালে ৭১ বছর বয়সী পোপের অস্ত্রোপচার করা হয়; তাতে প্রায় ৯০ মিনিট সময় লাগে।
অস্ত্রোপচারের পর তিনি স্বাভাবিকভাবে চেতনা ফিরে পান। তাকে সপ্তাহখানেক হাসপাতালে থাকতে হতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে ভ্যাটিকানের চিকিৎসা-বুলেটিনে।
বিস্তারিত আসছে
