নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম বলেছেন, ত্যাগী অনেকেই ফ্যাসিস্টদের মুক্ত করতে তদবির করছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুরে তার সংসদীয় এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাদক, ইয়াবা, কিশোর গ্যাং, ইভটিজিং, মাটিকাটা, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়তে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেয়াজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবলু।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকের হোসেন আলো, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন রায়হানসহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
