
আড়াইহাজারে এমপি নজরুল ইসলাম আজাদের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
রোববার (১৮ অক্টোবর) রাতে তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পূজা উদ্যাপনে কোনো সমস্যা হচ্ছে কি না, নিরাপত্তা পরিস্থিতি কেমন এবং আয়োজকদের কোনো সহযোগিতা প্রয়োজন কি না, সে বিষয়ে খোঁজ নেন তিনি।
এ সময় নজরুল ইসলাম আজাদ বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে আড়াইহাজারের সব মানুষ সমান এবং সবার অধিকার সমান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে জন্য তাঁরা পাশে আছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, আড়াইহাজার উপজেলায় এবার মোট ৩৭টি পূজা মন্ডপে এক যোগে স্মারদয়ি দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পূজা মন্ডপে সরকারী ভাবে জেলা প্রশাসনের কার্য়ালয়ের মাধ্যমে নগদ ৫ হাজার টাকা এবং ৬০০ কেজি করে চাউল বরাদ্দ দেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান জানান। পরিদর্শকণ কালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্রদ এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
