জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল (১৭ই অক্টোবর) শনিবার সকাল সাড়ে ৫টায় কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ এর নেতেৃত্বে ভেড়ামারা থানার এসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানাধীন সাতবাড়িয়া ভাঙ্গাপোল সাকিনস্থ মেসার্স আরিফ ট্রেডার্স এর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে কুষ্টিয়ার দৌলতপুর গাছের দিয়াড় (টলটলিপাড়া) নিবাসী মোঃ নজরুল ইসলাম এর ছেলে মোঃ স্বপন ইসলাম (৩৫) কে ২৫০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ জানান, ২৫০ পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
