পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহা ৮ষ্টমীতে প্রধানমন্তীর ত্রান ভান্ডার হতে সনাতনী ( দুঃস্থ ও দরিদ্র) ১৫১ নারীর মাঝে ১পিস করে শাড়ি বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা-৬’র সংসদ সদস্য মাওঃ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে এ শাড়ি বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওঃ গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ কামাল হোসেন, উপজেলা আমীর মাওঃ সাইদুর রহমান, নাযেবে আমীর রুহুল আমীন, সেক্রেটারী আলতাফ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রানকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মন্ডল, জামায়াত নেতা এ্য্যাড, মোর্তজা জামান আলমগীর রুল, আব্দুল্লাহ আল- মামুনসহ অনেকে।

