
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৩ (এসআরবি)।
বৃহস্পতিবার এসআরবি-৩-এর উপ-পরিচালক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১০ অক্টোবর প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। ওইদিন সকাল ১১টা থেকে ঢাকার ৯৫টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে, পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে তা স্থগিত করা হয়।
প্রশ্নফাঁস ও পরীক্ষা স্থগিতের কারণে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়কগুলো আটকে বিক্ষোভ করতে শুরু করেন এবং দ্রুত নতুন করে পরীক্ষা আয়োজনের দাবি জানান। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট তৈরি হয়। মতিঝিল, শাহবাগ, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভিনিউ, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় যানজট তৈরি হলে বিপাকে পড়ে নগরবাসী।
The post যুব উন্নয়নে নিয়োগ প্রশ্নফাঁস: গ্রেপ্তার ৫ appeared first on অর্থসূচক.
