পবিত্র কোরআন তিলাওয়াত ভিত্তিক প্রতিযোগিতা ‘পিএইচপি কোরআনের আলো’র নতুন আসরের অডিশন শুরু হয়েছে। আগ্রহী প্রতিযোগীরা অডিশনের দিন সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করতে পারবেন।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৬ বছর। নির্ধারিত বয়সসীমার মধ্যে থাকা আগ্রহীরা অডিশনে অংশ নিতে পারবেন।
কোরআন তিলাওয়াতের প্রতিভা তুলে ধরতে এবং দেশজুড়ে কোরআনপ্রেমীদের উৎসাহিত করতে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের অডিশনের দিন উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
অডিশনের স্থান, তারিখ ও সময় সম্পর্কে বিস্তারিত জানতে আয়োজকদের আনুষ্ঠানিক ঘোষণা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
• ১৮ অক্টোবর: বগুড়া জেলা—তাহফিজুল কুরআন মাদরাসা।
• ৩১ অক্টোবর: ঢাকা—কুরআনের আলো ইনস্টিটিউট।
• ২৫ অক্টোবর: চাঁদপুর—আল ইহসান মডেল মাদরাসা, হাজীগঞ্জ।
• ২৫ অক্টোবর: নড়াইল—ননীখীর তালিমুল কুরআন মাদরাসা।
• ২৬ অক্টোবর: সাতক্ষীরা—আত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা।
• ২৭ অক্টোবর: মাদারীপুর—তারতিলুল কুরআন হিফজ মাদরাসা।
• ২৭ অক্টোবর: বাগেরহাট ও গোপালগঞ্জ—মাদরাসা আবু হুরায়রা (রা.)।
• ২৮ অক্টোবর: ব্রাহ্মণবাড়িয়া—বাইতুর রহিম ইসলামিয়া মাদরাসা।
• ২৯ অক্টোবর: গাজীপুর—আর রহমান ইনস্টিটিউট।
• ২৯ অক্টোবর: ভোলা—খাস মহল মসজিদ, চরফ্যাশন।
• ৩১ অক্টোবর: সাতক্ষীরা—জামালুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা।
• ২ নভেম্বর: ফরিদপুর—দারুস সুন্নাহ মাদরাসা।
• ২ নভেম্বর: নেত্রকোনা—নেত্রকোনা জামালুল কুরআন মাদরাসা।
• ৩ নভেম্বর: রংপুর—নিশবেতগঞ্জ হিফজুল কুরআন মাদরাসা।
• ৩ নভেম্বর: কিশোরগঞ্জ ও ময়মনসিংহ—উসওয়াতুল কুরআন ইন্টারন্যশনাল মাদরাসা।
• ৪ নভেম্বর: নোয়াখালী—দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা।
• ৫ নভেম্বর: ফেনী—মাহাদুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা।
• ৫ নভেম্বর: যশোর—তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা।
• ৫ নভেম্বর: খুলনা—মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা।
• ৮ নভেম্বর: মানিকগঞ্জ—মাদরাসা বাইতুল উলুম মানিকগঞ্জ।
• ৮ নভেম্বর: হবিগঞ্জ—মারকাযুল হুফফাজ মডেল মাদরাসা।
• ৮ নভেম্বর: নরসিংদী—আবদুল মাজিদ ইসলামিয়া মাদরাসা।
• ৮ নভেম্বর: কুষ্টিয়া—এদারাতুত তাওহীদ ইসলামিয়া মাদরাসা।
• ৮ নভেম্বর: টাঙ্গাইল—মারকাযুত তায়াল্লুক মায়ল্লাহ।
• ১৪ নভেম্বর চট্টগ্রাম জেলা—জামিয়াতুল ফালাহ বিশ্ব মসজিদ ওয়াসা, চট্টগ্রাম।
• ৯ নভেম্বর মৌলভীবাজার জেলা—জামিয়া জাবালে নূর মাদরাসা, শ্রীমঙ্গল রোড, ঢাকা বাসস্ট্যান্ড, মৌলভীবাজার।
• ১০ নভেম্বর সিলেট কদরত উল্লাহ জামে মসজিদ, বন্দরবাজার, সিলেট।
• ১১ নভেম্বর সুনামগঞ্জ—মা’আরিফুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা, সুনামগঞ্জ।
• ১২ নভেম্বর দিনাজপুর জেলা—মাদরাসাতুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসা, হাউজিং মোড়, সদর, দিনাজপুর।
• ১৪ নভেম্বর রাজশাহী জেলা—কাশফুল কুরআন ইনস্টিটিউট, ১৩ খাঁড়িয়া, কলেজপাড়া, জিন্নাহ নগর, রাজশাহী।
• ১৫ নভেম্বর ঝালকাঠি জেলা—নেছারাবাদ এন এস কামিল মাদরাসা, ঝালকাঠি।
• ১৬ নভেম্বর বরিশাল জেলা—বাইতুস সালাম মডেল মাদরাসা, সি এন্ড বি রোড, কাজীপাড়া, বরিশাল।
৩১ অক্টোবর শরীয়তপুর জেলা—মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা, কনেশ্বর, ডামুড্যা, শরীয়তপুর।
• ৮ নভেম্বর মানিকগঞ্জ জেলা—মাদরাসা বাইতুল উলুম মানিকগঞ্জ, পশ্চিম দাশড়া, জারিনা কলেজ মোড়, মানিকগঞ্জ সদর।
• ৪ নভেম্বর মাগুরা জেলা—মাদরাসাতু আহমাদ মাগুরা, স্টেডিয়াম পাড়া, মাগুরা সদর।
