Published on
:
1 min read
সৌদি আরবগামী বিমান বাতিল রাখার মেয়াদ বৃদ্ধি করল ইন্ডিগো এয়ার লাইনস। একই পথে হেঁটেছে Akasa Air-ও। যাত্রীদের নিরপত্তার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাগুলি।
গত কয়েক দিন ধরেই সৌদি আরবের একাধিক এলাকায় হামলা চালাচ্ছে হুথি গোষ্ঠী। হামলা চালানো হয়েছে সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর-সহ একাধিক জায়গায়। রিয়াধের পাশাপাশি হামলা চালানো হয়েছে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও। বুধবার রাতের এই হামলায় এক ভারতীয়-সহ দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও ২ জন। তাঁদের মধ্যে একজন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক বলে জানা গিয়েছে।
এর পরেই সৌদি আরবগামী বিমান বাতিল রাখার সময়সীমা বাড়িয়েছে IndiGo। সৌদি আরবের চারটি প্রধান শহরে আসা-যাওয়ার ফ্লাইটগুলি ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে বলে জানানো হয়েছিল। তবে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে এই সময় সীমা বৃদ্ধি করেছে ইন্ডিগো। রিয়াধে থাকা ভারতীয় দূতাবাস জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বাতিল করেছে ইন্ডিগো। এর পাশাপাশি দাম্মাম (Dammam), মদিনা এবং জেদ্দা (Jeddah) যাতায়াতকারী ফ্লাইটগুলি আগামী ২৭ অক্টোবর পর্যন্ত বাতিল রাখা হয়েছে।
সৌদি আরবের বিমানবন্দরগুলিতে ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হুথি গোষ্ঠী। সেই কারণেই। যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষার কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে, সোশ্যাল মিডিয়ায়, জানিয়েছে রিয়াধের অবস্থিত ভারতীয় দূতাবাস।
#TravelAlert Indigo flights to and from Riyadh, Jeddah, Dammam and Madinah will remain cancelled until 31 October 2026.
— India in Saudi Arabia (@IndianEmbRiyadh) October 24, 2026
একই সঙ্গে, আগামী ১০ নভেম্বর পর্যন্ত জেদ্দা পর্যন্ত যাবতীয় বিমান বাতিল করেছে Akasa Air। আগামী ৩০ নভেম্বর রিয়াধের বিমান বাতিল রাখা হচ্ছে বলে জানিয়েছে এই সংস্থা।
