খাদ্যপণ্যে নিষিদ্ধ শিল্প কারখানায় ব্যবহৃত রং (ইন্ডাস্ট্রিয়াল ডাই) ব্যবহারের দায়ে কুমিল্লায় আদর্শ সদর উপজেলায় একটি বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় শেফা ব্রেড অ্যান্ড বেকারিতে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
মো. কাউছার মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় শেফা ব্রেড অ্যান্ড বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু এবং মিষ্টিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরিতে নিষিদ্ধ শিল্প কারখানায় ব্যবহৃত রং (ইন্ডাস্ট্রিয়াল ডাই) ব্যবহারের আলামত পাওয়া যায়। এছাড়া ‘অলটাইম’ ব্র্যান্ডের মিল্ক ব্রেডের প্যাকেটের আদলে নকল প্যাকেটে পাউরুটি বাজারজাত করা হচ্ছিল। পাশাপাশি বেকারির খাদ্যপণ্য তৈরির পরিবেশও অস্বাস্থ্যকর ছিল।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, এসব অভিযোগে ওই বেকারি মালিক মো. মামুনকে মুচলেকা নিয়ে তাদের সমিতির জিম্মায় সংশোধন হওয়ার সুযোগ দেওয়া হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। একই সঙ্গে প্রাথমিকভাবে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় রঙে মিশ্রিত সব খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়।
জাহিদ পাটোয়ারী/এসজেডএইচ/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
