০১ / ১২
বাঙালির দুর্গাপুজো আর অবাঙালিদের নবরাত্রি। উৎসবের রীতি আলাদা হলেও আনন্দের সুরে কোথাও যেন মিল রয়েছে। আর সেই মিলই যেন ধরা পড়ল সোনম কপূরের সমাজমাধ্যমের ছবিতে। নবরাত্রির সাজে একের পর এক ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
০২ / ১২
গোলাপি ও কমলা রঙের মিশেলে ঐতিহ্যবাহী শাড়ি, কানে সোনালি ঝুমকো। সোনমের সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। ছবির সঙ্গে ‘দুগ্গা মা আসছে’ গান জুড়ে নবরাত্রির আবহে মিশিয়ে দিলেন বাংলার আগমনি।
০৩ / ১২
সাদা-সোনালি পোশাক, চোখে টানা কাজল আর সোনালি অলঙ্কারে নজর কাড়লেন সোনম। ছবির সঙ্গে বেছে নিলেন ‘আইলো উমা বাড়িতে’। মনামী ঘোষের নাচ ও অন্তরা নন্দীর কণ্ঠে জনপ্রিয় হওয়া গানটি মনে করিয়ে দিল বাঙালির উমা-আগমনের আনন্দ।
০৪ / ১২
মুম্বইয়ের সঙ্গে বাংলার যোগ নতুন নয়। আগে বিদ্যা বালানকে দেখা গিয়েছে জনপ্রিয় বাংলা ছবির সংলাপ, গানে মজতে। পুজোর আমাজে একই পথে হাঁটলেন সোনমও।
০৫ / ১২
লাল চুড়িদার, কপালে লাল টিপ, চুলে গোলাপ আর কানে বড় ঝুমকো। সাজে উজ্জ্বল সোনমের ছবির সঙ্গে শোনা গেল ‘তুই তো নিলি এন্ট্রি’। বাপি লাহিড়ীর জনপ্রিয় এই গানের বাংলা সংস্করণই বেছে নিলেন অভিনেত্রী।
০৬ / ১২
সাদা শাড়ি আর গোলাপি ব্লাউজে সোনমের সাজে ছিল আভিজাত্যের ছোঁয়া। কানের দুল ও কপালের টিকলিতে লুকটি হয়ে উঠেছিল আরও আকর্ষণীয়। ছবির সঙ্গে মোনালি ঠাকুরের ‘দুগ্গা এলো’ গান জুড়ে বাংলার পুজোর আমেজকে সঙ্গী করলেন তিনি।
০৭ / ১২
আকাশ রঙা কুর্তি, সবুজ ওড়না আর সোনালি অলঙ্কারে সোনমের সাজে ছিল রাজকীয় মেজাজ। ছবির সঙ্গে মোনালি ঠাকুরের ‘আমার দুগ্গা মা’ গান বেছে নিলেন অভিনেত্রী। নবরাত্রির সাজে বাংলা দুর্গাপুজোর আবেগ মিশিয়ে দিল এই গান।
০৮ / ১২
গোলাপি, কমলা, সাদা কিংবা লাল—সোনমের নবরাত্রির পোশাকে রঙের বৈচিত্র নজর কাড়ার মতো। প্রতিটি সাজেই ছিল পোশাকের সঙ্গে মানানসই গয়না ও পরিমিত সাজের ছোঁয়া। উৎসবের ছবি আর বাংলা গানের মেলবন্ধন তৈরি করেছে অন্য রকম আবহ।
০৯ / ১২
ঐতিহ্যবাহী শাড়ি থেকে আধুনিক কর্ড সেট, সোনমের পোশাক নির্বাচনে ছিল নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা। বিশেষ করে সাদা-সোনালি এবং গোলাপি-কমলার মেলবন্ধনে ধরা পড়েছে উৎসবের আভিজাত্য। সাজের সঙ্গে বাংলা গানের বাছাইও যেন সেই আবহকে আরও উজ্জ্বল করেছে।
১০ / ১২
সোনালি ঝুমকো, বড় কানের দুল, কপালের টিকলি—অলঙ্কারের ব্যবহারে সোনমের সাজে এসেছে উৎসবের পূর্ণতা। কোথাও সাবেক, কোথাও আধুনিক, তবে প্রতিটি লুকেই গয়নার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। বাংলা পুজোর গান সেই সাজে যোগ করেছে আবেগের অন্য মাত্রা।
১১ / ১২
নবরাত্রি উপলক্ষে ছবি পোস্ট করলেও সোনমের গানের তালিকায় বার বার জায়গা পেয়েছে বাংলা দুর্গাপুজোর গান। মনামী ঘোষের সঙ্গে যুক্ত গান থেকে মোনালি ঠাকুরের কণ্ঠ—বাছাইয়ে স্পষ্ট বাংলার উৎসবের সুরের উপস্থিতি।
১২ / ১২
উৎসব আলাদা, ভাষা আলাদা, কিন্তু আনন্দের আবেগে যেন কোনও সীমানা নেই। সোনমের নবরাত্রির ছবিতে বাংলা পুজোর গানের বার বার ফিরে আসা সেই কথাই মনে করিয়ে দেয়। সাজে বলিউডি আভিজাত্য, আর গানে বাঙালির উমা-বন্দনা—এই মেলবন্ধনেই নজর কেড়েছে অভিনেত্রীর পোস্ট। এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।'
