ছবির ক্যাপশন: .
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জাতীয়তাবাদী লেখক ফোরাম বুধবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা–১৭ আসনের বিভিন্ন এলাকায় ব্যাপক প্রচারণা চালায়। গুলশান, বনানী, ইসিবি চত্বর, মাটিকাটা ও ভাসানটেক এলাকায় দুপুর থেকে বিকেল পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
প্রচার কার্যক্রম শেষে সন্ধ্যায় বিআরপি মাঠে আয়োজিত এক পথসভায় সংগঠনের সভাপতি কবি শাহীন রেজা বলেন, ‘তারেক রহমান আগামীর বাংলাদেশ। তার মতো একজন প্রার্থীকে পেয়ে ঢাকা–১৭ আসনের জনগণ নিঃসন্দেহে গর্বিত। বিপুল ভোটে তাকে জয়যুক্ত করে সংসদে পাঠানোর জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।'
কবি ও শিক্ষাবিদ ড. শহিদ আজাদ বলেন, ‘তারেক রহমান একটি আধুনিক বাংলাদেশের স্বপ্ন দেখেন। তার বিজয় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।’
মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন কবি ও সংগঠক সাজেদা হেলেন, সিনিয়র কলামিস্ট সালেক উদ্দীন, কবি ও জুলাই যোদ্ধা ফুয়াদ স্বনম, জাহিদ মাহমুদ এবং হুমায়ুন কবির শিকদারসহ অন্যান্যরা।
গণসংযোগকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে কবি ও লেখকরা সন্তোষ প্রকাশ করেন। এ সময় লেখক ফোরামের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কবি শাহীন রেজা, ড. শহিদ আজাদ, সালেক উদ্দীন, সাজেদা হেলেন, শান্তা মারিয়া, মোসলেহ উদ্দিন, হুমায়ুন কবির শিকদার, শাহিন রিজভী, ফুয়াদ স্বনম, জাহিদ মাহমুদ, রি হোসাইন, জাবেদ পাটোয়ারী, মাশফুকুর পুনম, সবুজ তালুকদার, আলমগীর সরকার লিটন, নাহিন শিল্পী, মুজিবুর রহমান বকুল, মাহমুদুন্নবী জ্যোতি, গোলাম মাওলা শিকদার, মাহমুদুল হাসান বিশ্বাস, তানহা আরাফাত এবং মনির হোসেন প্রমুখ।
