অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য বৃটেনের এক চিকিৎসক ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। মঙ্গলবার সকালে পৌঁছান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ওই চিকিৎসকের নাম রিচার্ড বিলি। এদিন সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি হাসপাতালের চতুর্থ তলায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রবেশ করেন, যেখানে খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন।
খালেদা জিয়ার সর্বশেষ মেডিকেল রিপোর্ট পরীক্ষা করবেন ডা. রিচার্ড বিলি। চিকিৎসার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মূল্যায়ন দেয়ার আগে তিনি মেডিকেল বোর্ডের সঙ্গে পরামর্শ করবেন বলে জানা গেছে।
