বাংলায় আসা বাঘিনি জ়িনাতের স্টাইলেই বক্সার বাঘিনির ভিনরাজ্যে যাত্রা
বক্সার জঙ্গল ছেড়ে বাঘিনি (বিটিআর টিএফ১) কি ঘর বাঁধবে অসমে? ওডিশার সিমলিপাল থেকে ঝাড়খণ্ড ঘুরে বাংলায় আসা বাঘিনি জ়িনাতের স্টাইলেই বক্সার বাঘিনির ভিনরাজ্যে যাত্রা। সে নিজেই কি ফিরে আসবে ঘরে? নাকি জ়িনাতের মতো ঘুমপাড়ানি গুলিতে কাবু করে তাকে ফেরানো হবে বক্সায়!
