রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৩৫ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, মতিঝিল বিভাগ ৩৫ জন, তেজগাঁও বিভাগ ৯৬ জন, মিরপুর বিভাগ ১৬৭ জন, গুলশান বিভাগ ২৪ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন
অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ১০ কেজি গাঁজা, ১৭২১৬ পিস ইয়াবা, ১০ টি মোবাইল ফোন, ১৩৭৭০ টাকা ও ২ জন ভিকটিম উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
