ডেস্ক রিপোর্ট: সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ ও ডিবি সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে জনশৃঙ্খলা পরিপন্থী প্রচার এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে সংশ্লিষ্ট মামলার তদন্ত চলছে। সেই তদন্তের ধারাবাহিকতায় দেবাশীষ কুমার বড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচার চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্যও জানা যায়নি।
