দুপচাঁচিয়ায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুনাহার ইউনিয়নের ঝাঝিরা গ্রামে অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর ফকিরকে (৩২) গ্রেপ্তার করা হয়। অপর পৃথক অভিযানে মাদক মামলার পলাতক আসামি আজিজার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তালোড়া পলিপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। ওসি তাজমিলুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হয়।