ডিউটি অফিসার লিনা খানম জানান, আজ শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পান তারা। ১০টা ২৫ মিনিটের মধ্যে সেখানে দুইটি ইউনিট পৌঁছায়। পরে আরো তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। তাদের সাহায্য করতে পরবর্তীতে আরো তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে...
গাজীপুরের কাশিমপুরে পশ্চিম শৈলডুবি এলাকার সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিতে আরো চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে ডিউটি অফিসার লিনা খানম জানান, আজ শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পান তারা। ১০টা ২৫ মিনিটের মধ্যে সেখানে দুইটি ইউনিট পৌঁছায়। পরে আরো তিনটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। তাদের সাহায্য করতে পরবর্তীতে আরো তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানান তিনি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ
বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected], [email protected] (অনলাইন)
বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫
