নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্ত-মানবতার সেবায় নিয়োজিত অরাজনৈতিক সংগঠন সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য, সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সালেহ আহমেদ সাকিবের ১৩তম জন্মদিন পালন করা হয়েছে যুক্তরাজ্যে।
সোমবার ১৯ অক্টোবর যুক্তরাজ্যের ডরসেট শহরের সেলিম আহমেদ এর নিজ বাসভবনে পারিবারিক ভাবে কেক কাটা ও মুখরোচক বিভিন্ন খাবার অপ্যায়নের মাধ্যমে এই জন্মদিন অনুষ্ঠান উদযাপিত হয়।
২০১৪ সালে সেলিম আহমেদ এর বড় পুত্র সালেহ আহমেদ সাকিবের নামে প্রতিষ্ঠিত বিপুল পরিচিত জনকল্যাণ মূলক সংগঠন সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। ছেলেকে দেশ ও জাতীর কল্যাণে, দরিদ্র মানুষের সেবায় নিবেদিত হতে তার নামানুসারে এই সংগঠন প্রতিষ্ঠা করেন সেলিম আহমেদ। ট্রাস্ট প্রতিষ্ঠার পর বাংলাদেশের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন সহ দেশের বিভিন্ন এলাকায় গরীব দুঃস্থদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, মেধা বৃত্তি প্রদান, গৃহ নির্মাণ, ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, বিশুদ্ধ পানির সংস্থান, মাসজিদ মাদ্রাসায় অনুদান, অন্ধকার পথে লাইটিং, বিবাহ সহায়তা, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের মত কল্যাণকর কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। ভবিষ্যতে এই কাজগুলো চলমান রাখতে ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব ও অর্থ যোগানের কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠাতা সেলিম আহমেদ। যুক্তরাজ্য ও বাংলাদেশে দুই কমিটির স্বেচ্ছাসেবক দ্বারা এক দশক ধরে সুনামের সাথে সমাজসেবায় ভুমিকা রেখে যাচ্ছে এই সংগঠন।
সালেহ আহমেদ সাকিব প্রাপ্ত বয়স্ক হয়ে এই ট্রাস্ট পরিচালনার দায়িত্ব তার নিজ হাতে তুলে নেবে এমন স্বপ্ন দেখেন সেলিম আহমেদ এর পরিবার। তার সুস্থ ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশ এবং প্রবাসে বসবাসরত সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে দোয়া চেয়েছেন পিতা সেলিম আহমেদ ও মাতা কলছুমা আহমেদ।
এদিকে সাকিবের জন্মদিন উপলক্ষে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের রেলওয়ে ষ্টেশন মসজিদ বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ পর তার দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করে ট্রাস্টের বাংলাদেশ কমিটি। বাংলাদেশ কমিটির আহবায়ক সাংবাদিক মোঃ সায়েস্তা মিয়ার ব্যবস্থাপনায় দোয়ায় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য ট্রাষ্টি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
