আইআইটি জ্যাম ২০২৭-এর আবেদনের সময়সীমা ফের বাড়ানো হল। ২৩ অক্টোবর ছিল শেষ আবেদনের দিন। এ বার ২৪ অক্টোবর, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা।
কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এটিই আবেদনের সময়সীমা বাড়ানোর শেষ সুযোগ। যাঁরা এখনও আবেদন করেননি, তাঁদের জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্সের (জ্যাম) নিজস্ব জেএওপিএস পোর্টালে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
১। প্রথমে জ্যাম ২০২৭-এর নিজস্ব জেএওপিএস পোর্টালে গিয়ে নাম, ইমেল ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
২। রেজিস্ট্রেশনের পরে পাওয়া এনরোলমেন্ট আইডি বা ইমেল দিয়ে লগ ইন করতে হবে।
৩। আবেদনপত্রে প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ করতে হবে।
৪। ছবি, স্বাক্ষর, জন্মতারিখের প্রমাণপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে সংরক্ষণ সংক্রান্ত শংসাপত্র আপলোড করতে হবে।
৫। অনলাইনে আবেদনমূল্য জমা দিয়ে ফর্মটি সম্পূর্ণ করতে হবে এবং ফর্মটির প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে।
