চাকরি ডেস্ক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটির লো-ই গ্লাস লাইন বিভাগে ‘ট্রেইনি ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিভাগ: লো-ই গ্লাস লাইন।
পদের নাম: ট্রেইনি ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: গ্লাস ও সিরামিক প্রযুক্তিতে স্নাতক (বিএসসি)।
অভিজ্ঞতা: ১–৫ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: মাঠপর্যায়ে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: হবিগঞ্জ (মাধবপুর)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ অক্টোবর, ২০২৬।
সূত্র: বিডিজবস।

