নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যায় জড়িতদের বিচার ও গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক এসএম জহিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। গতকাল সোমবার শ্রীপুর থানা রোডে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচিতে সাংবাদিক হত্যার বিচার, জহিরুলের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান বক্তারা। প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে ও রাতুল মন্ডলের সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যাপক আবুল কালাম আজাদ, কাজী আকতার হোসেন, টিপু সুলতান, মোহাম্মদ মোজাহিদ, আশরাফুল ইসলাম সরকার, মুনসুরুল ইসলাম ও হাসান হাবিব প্রমুখ।