আবার এবাদত হোসেন। আবার লিটন দাস। দ্বিতীয় ইনিংসে তৃতীয়বারের মতো বাংলাদেশকে উইকেট এনে দিলেন এবাদত হোসেন। লিটন এই টেস্টে আবারও নিলেন দুর্দান্ত ক্যাচ। এই দুজনের কারণেই ইকরাম ও আতালের ৬৬ রানের জুটি ভাঙতে পেরেছে বাংলাদেশ লান্চের ঠিক আগে। ৩৩ রান করে ফিরেছেন ইকরাম। এবাদতের বাউন্সারে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ইকরাম। ডান দিকে সুপারম্যানের মতো ঝাপিয়ে তা নিয়ে বিশ্বরেকর্ড গড়েন লিটন।... বিস্তারিত
