৬ মিনিট আগে
সর্বশেষ আপডেট: ৪ মিনিট আগে
স্পোর্টস ডেস্ক
রাইজিং স্টার এশিয়া কাপের ২০২৫ সালের আসরের ছবি (এসিসি)
কাতারের মাটিতে বসতে যাচ্ছে ছেলেদের রাইজিং স্টারস এশিয়া কাপের নতুন আসর। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আয়োজিত এবারের আসরটি হতে যাচ্ছে ৫০ ওভারের সংস্করণের। শনিবার টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে এসিসি।
আগামী ১৯ নভেম্বর শুরু হয়ে ওয়ানডে ফরম্যাটের এই প্রতিযোগিতা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। এই আসরের ম্যাচগুলো দোহার দুটি ভেন্যু—ওয়েস্ট এন্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ডব্লিউইআইসিএস) এবং ইউনিভার্সিটি অব দোহা ফর সাইন্স অ্যান্ড টেকনোলজি (ইউডিএসটি) মাঠে অনুষ্ঠিত হবে।
আটটি দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ এবং হংকং, চীন। ‘বি’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের সংগে লড়বে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ 'এ' দল। ১৯ নভেম্বর ইউডিএসটি মাঠে দুপুর ১২টায় তাদের প্রথম প্রতিপক্ষ হংকং, চীন। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। এই দুই ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ডব্লিউইআইসিএস স্টেডিয়ামে।
গ্রুপ পর্বের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ে ২২ নভেম্বর বিকেল ৪টায় ডব্লিউইআইসিএস স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত 'এ' ও পাকিস্তান 'এ'।
গ্রুপ পর্বের খেলা শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল অংশ নেবে সেমিফাইনালে। ২৬ নভেম্বর প্রথম সেমিফাইনাল ও ২৭ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২৯ নভেম্বর ডব্লিউইআইসিএস স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।
আগামী ওয়ানডে বিশ্বকাপের কারণে এই টুর্নামেন্টে ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে পারফর্ম করা ক্রিকেটাররা বিবেচনায় থাকবেন বিশ্বকাপ স্কোয়াডের। এশিয়ার পাঁচ টেস্ট খেলুড়ে দলই তাই ব্যাকআপ খেলোয়াড় তৈরি রাখতে আসরটির দিকে নজর রাখবে।
বাংলাদেশের ম্যাচের সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
১৯ নভেম্বর: বাংলাদেশ 'এ' বনাম হংকং, চীন (দুপুর ১২:০০, ভেন্যু: ইউডিএসটি)
২১ নভেম্বর: বাংলাদেশ 'এ' বনাম আফগানিস্তান 'এ' (বিকেল ৪:০০, ভেন্যু: ডব্লিউইআইসিএস)
২৩ নভেম্বর: বাংলাদেশ 'এ' বনাম শ্রীলঙ্কা 'এ' (বিকেল ৪:০০, ভেন্যু: ডব্লিউইআইসিএস)
গ্রুপ পর্বের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী):
১৯ নভেম্বর: বাংলাদেশ 'এ' বনাম হংকং, চীন (দুপুর ১২:০০, ইউডিএসটি) | শ্রীলঙ্কা 'এ' বনাম আফগানিস্তান 'এ' (বিকেল ৪:০০, ডব্লিউইআইসিএস)
২০ নভেম্বর: পাকিস্তান 'এ' বনাম ইউএই (দুপুর ১২:০০, ইউডিএসটি) | ভারত 'এ' বনাম নেপাল (বিকেল ৪:০০, ডব্লিউইআইসিএস)
২১ নভেম্বর: শ্রীলঙ্কা 'এ' বনাম হংকং, চীন (দুপুর ১২:০০, ইউডিএসটি) | বাংলাদেশ 'এ' বনাম আফগানিস্তান 'এ' (বিকেল ৪:০০, ডব্লিউইআইসিএস)
২২ নভেম্বর: ইউএই বনাম নেপাল (দুপুর ১২:০০, ইউডিএসটি) | ভারত 'এ' বনাম পাকিস্তান 'এ' (বিকেল ৪:০০, ডব্লিউইআইসিএস)
২৩ নভেম্বর: আফগানিস্তান 'এ' বনাম হংকং, চীন (দুপুর ১২:০০, ইউডিএসটি) | শ্রীলঙ্কা 'এ' বনাম বাংলাদেশ 'এ' (বিকেল ৪:০০, ডব্লিউইআইসিএস)
২৪ নভেম্বর: ভারত 'এ' বনাম ইউএই (দুপুর ১২:০০, ইউডিএসটি) | পাকিস্তান 'এ' বনাম নেপাল (বিকেল ৪:০০, ডব্লিউইআইসিএস)
নকআউট পর্ব (বাংলাদেশ সময় অনুযায়ী):
২৬ নভেম্বর (প্রথম সেমিফাইনাল): এ১ বনাম বি২ (বিকেল ৪:০০, ডব্লিউইআইসিএস)
২৭ নভেম্বর (দ্বিতীয় সেমিফাইনাল): বি১ বনাম এ২ (বিকেল ৪:০০, ডব্লিউইআইসিএস)
২৯ নভেম্বর (ফাইনাল): বিকেল ৪:০০ (ভেন্যু: ডব্লিউইআইসিএস)
