আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দিরে আগত দর্শনার্থী সহ সকলের পানির সুবিধা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে । এই উদ্যোগ গ্রহণ করলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য উলিপুরের কৃতি সন্তান বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও উলিপুর উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি।
উলিপুরের প্রতিটি মন্দিরে নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে ইতোমধ্যে টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করা হয়েছে।
মন্দিরে আগত বিভিন্ন শ্রেণী পেশার ভক্তসহ পুরোহিত ও দর্শনার্থীদের পানির সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনস্বাস্থ্য ও দৈনন্দিন প্রয়োজন পূরণে সহায়ক হবে বলে জানায়েছেন- ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি।
এখানে উল্লেখ্য যে, এর আগে পূজা মন্ডপ গুলোতে কখনোই টিউব ওয়েল বসিয়ে পানির ব্যবস্থা করেনি কোন এমপি কিংবা স্থানীয় জনপ্রতিনিধি। এটাই প্রথম বলে মন্দির প্রেমী সনাতন ধর্মের অনুসারীরা ও স্থানীয় সচেতন মহল মহা খুশি। এতে ব্যারিস্টার সালেহীর জনপ্রিয়তা আরো অনেক গুনে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দুর্গাপূজার আয়োজনকারী সনাতন ধর্মের অনুসারীরা।
আজকালের খবর/রাশেদুল মিলন
