চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের কর্মকর্তাদের সমালোচনা করে বিপাকে পড়েছেন লিসান্দ্রো মার্টিনেজ। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর সামাজিক মাধ্যমে ক্ষমা চাইলেও জরিমানা গুনতে হয়েছে আর্জেন্টাইন ডিফেন্ডারকে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অ্যাতলেটিকোর মাঠে ২-০ গোলে হারে ইউনাইটেড। ম্যাচে প্রথমে পাবলো ব্যারিওস গোল করেন। পরে লেনি ইউরোর লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় ইউনাইটেড। এরপর আদেমোলা লুকমানের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ম্যাচ শেষে ক্লাবের ফুটবল পরিচালকের সমালোচনা করে মার্টিনেজ বলেন, ইউরোপে শিরোপার লড়াইয়ে টিকে থাকতে ইউনাইটেডের আরও ভালো খেলোয়াড় প্রয়োজন। এ মন্তব্যের পর ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ডেকে পাঠান। বৈঠক শেষে মার্টিনেজ বলেন, ‘আমি ক্ষমাপ্রার্থনা করতে চাই। আজ আমি ক্লাবের কর্তা ও প্রধান কোচের সঙ্গে দেখা করেছি। খুবই ইতিবাচক আলোচনা হয়েছে, সেখানে আমরা নিজেদের চিন্তা-ভাবনা প্রকাশ করেছি এবং মঙ্গলবারের ম্যাচের পর যা হয়েছে তা নিয়ে কথা বলেছি।’ নিজের আবেগের কারণে হতাশা প্রকাশের সময় ভুল হয়েছে স্বীকার করে তিনি আরও ক্ষমা চান। তবে ক্লাবের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। এদিকে, মাইকেল ক্যারিকের অধীনে গত মৌসুমের শেষ দিকে ঘুরে দাঁড়ালেও এবার ছন্দ হারিয়েছে ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন দলটি চলতি মৌসুমে ৯ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র দুটিতে। চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ-দুই প্রতিযোগিতাতেই তাদের অবস্থান ১৩তম। ফলে কোচ ক্যারিক ও খেলোয়াড়দের ওপর বাড়ছে চাপ।
The post ক্ষমা চেয়েও শাস্তির মুখোমুখি হলেন লিসান্দ্রো মার্টিনেজ first appeared on দৈনিক আজকের জামালপুর.
