ব্যক্তিগত অর্থায়নে ২ হাজার ৫০০ জনকে পোশাক ও হরিজন সম্প্রদায়ের ৩০০ জনকে নগদ অর্থ দেন তিনি।
খোলা বাজার অনলাইন, ডেস্ক:
- আপডেট সময় : ০৭:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৫০০ জনকে শাড়ি-পাঞ্জাবি ও হরিজন সম্প্রদায়ের ৩০০ জনকে নগদ অর্থ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি- পিআইডি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলে ২ হাজার ৮০০ দরিদ্র ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীর মধ্যে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ব্যক্তিগত অর্থায়নে ২ হাজার ৫০০ নারী-পুরুষের মধ্যে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। এ ছাড়া হরিজন সম্প্রদায়ের ৩০০ জনকে ২ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) টাঙ্গাইলের শ্রী শ্রী কালীবাড়ি প্রাঙ্গণে উপহার বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। পরে প্রতিমন্ত্রী সদর উপজেলার পোড়াবাড়ি ও সদুল্যাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তাই ভয়ভীতির কোনো কারণ নেই। সবাই নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করবেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করতে হবে।
উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী।

