রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে রাউজান নোয়াপাড়া আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ৫০ জন পুরুষ ও নারীর জন্য সিলিং ফ্যান, ওষুধ, কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) এসব উপহারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, পিপি ইন্জিনিয়ার আমজাদ হোসেন, সেক্রেটারি মোহাম্মদ মনসুর মিয়া, বুলেটিন এডিটর এসএম সাজ্জাদ হোসাইন, সার্জেন্ট এট আর্মস আহমেদ ইসমাইল, জয়েন্ট বুলেটিন এডিটর আবদুল্লাহ আল মামুন, জয়েন্ট সার্জেন্ট এট আর্মস ইন্জিনিয়ার জামাল উদ্দিন।
- Advertisement -
বক্তারা বলেন, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং জন্মলগ্ন থেকে অর্থাৎ বিগত ১৩ বছর যাবত এই বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দাদের জন্য সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছে। প্রবীণরা সমাজের জন্য বোঝা নয়, তাঁরা সমাজের পথপ্রদর্শক।
তাঁদের দেখানো পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। প্রতিটি পরিবারে প্রবীণদের সেবা ও দেখাশোনার মাধ্যমে আমাদের দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।
প্রবীণদের সব ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠিত করতে পারলে আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারব।
