রাত দিন নিউজ
প্রকাশ : Oct 12, 2026 ইং |অনলাইন সংস্করণ
রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কাকে ৮২ রানে হারিয়ে এক ম্যাচ আগেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। ২১ বছর বয়সী মাজ সাদাকাতের ৯৬ রান এবং অধিনায়ক সাহিবজাদা ফারহানের ৭৩ রান বড় জয়ের ভিত তৈরি করে।
আগে ব্যাট করতে নেমে পাকিস্তান তিন উইকেটে ২১৫ রান তোলে। সাদাকাত ৫১ বলে ছয়টি চার ও সাতটি ছক্কা হাঁকান। ফারহান ৪৪ বলে ৭৩ এবং হাসান নেওয়াজ নয় বলে ১৯ রান করেন।
জবাবে শ্রীলঙ্কা সাত উইকেটে ১৩৩ রান করে। একাদশ ওভারের মধ্যে ৬৪ রানে পাঁচ উইকেট হারিয়ে দলটি চাপে পড়ে যায়। পাকিস্তানের মোহাম্মদ ইমরান ১৩ রানে তিন উইকেট নেন। সালমান মির্জা ২৮ রানে দুটি শিকার করেন। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই জয় পেলেন ফারহান।
- সর্বশেষ
- জনপ্রিয়
