এশিয়ার বৃহত্তম বসতি ধারাভি। কিন্তু সেই এলাকায় এবার রূপান্তরের কাজ শুরু হয়েছে। নেপথ্যে শিল্পপতি গৌতম আদানি! তাঁর সংস্থা আদানি এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে শুরু হয়েছে মুম্বই ধারাভি প্রকল্প। ‘আদানি নবভারত ডেভেলপার্স প্রাইভেট লিমিটেড’ এই প্রকল্পটির বাস্তবায়ন করবে। আর সেই প্রকল্পে থাকবে ১০টি টাওয়ার। সব মিলিয়ে ১০,৪৩২টি অ্যাপার্টমেন্টের পাশাপাশি ১,৩৭৯টি বাণিজ্যিক ও শিল্প ইউনিট থাকবে সেখানে। সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে কাজ।
আদানি এন্টারপ্রাইজের ডিরেক্টর প্রণব আদানি জানিয়েছেন, ”ধারাভিতে বসবাসকারী প্রত্যেক পরিবারের এমন বাড়ি প্রাপ্য, যে বাড়িতে তারা সকলে নিরাপদ বোধ করবে। তাঁদের কাছে এই পরিবারগুলির গুরুত্ব আমরা জানি।” তাঁর আশ্বাস, এই পরিবারগুলি স্বাচ্ছন্দ্যে বসবাস করবে এমনই এক এলাকা তৈরি করা হবে। লক্ষ্য, সেখানে ধারাভির বাসিন্দারা তাঁদের সন্তানদের আগামী দিন সুরক্ষিত রাখতে পারবে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
