মুক্তিযোদ্ধা কমান্ডার ও আইনজীবী এডভোকেট আবুল কালাম আজাদ আর নেই। কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৪ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৯টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিজের বাসভবনে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
আবুল কালাম আজাদ চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের পশ্চিমজোয়ার গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর মরদেহ রোববার (১৮ অক্টোবর) দেশে পৌঁছেছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় নিজ গ্রামের পশ্চিমজোয়ার ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আবুল কালাম আজাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রজন্মের ভাবনা-করেরহাটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনটির সব সদস্য। শোক জানিয়েছেন তার ভাই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহসীন, মিঠানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শিক্ষক সিরাজোদৌল্লা বিএসসি, ফেনী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এনামুল হক খন্দকার, চিকিৎসক সাইফুল ইসলাম এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতালের উপব্যবস্থাপক (মানবসম্পদ ও লিগ্যাল অ্যাফেয়ার্স) মো. রাশেদুল হাসানসহ বিভিন্ন ব্যক্তি।
The post মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ আর নেই appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
