সংবাদ বিজ্ঞপ্তি · ১৮ অক্টোবর, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ ও ওসমানীনগরের সব পূজা মণ্ডপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়েছে। শনিবার ও রোববার দিনভর প্রতিটি ইউনিয়নের পূজা মণ্ডপে গিয়ে প্রতিমন্ত্রীর পক্ষে একটি প্রতিনিধি দল এ উপহার পৌঁছে দেয়।
এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীর একান্ত সহকারী শামীম চৌধুরী জানান, এ সময় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ওসমানীনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় কাজে বর্তমানে আজারবাইজান, ইরাক ও আলজেরিয়া সফরে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবির। এ কারণে তার পক্ষে রাজনৈতিক বিশেষ সহকারী শামীম আহমদ চৌধুরী উপহার সামগ্রী হস্তান্তর করেন ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
ওসমানীনগরে উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দাল মিয়া, জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম ফারুক, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমরান রব্বানী, দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুনু মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ ওসমানীনগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
গুগলে আমাদের খবর পেতে
