আইয়ুব আলী, হোমনা: কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার কলেজ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ সরকার মুহাম্মদ মইনুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম ভূইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র সহসভাপতি ও চান্দেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হাসান (জাকি), জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার,সাবেক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা চেয়ারম্যান, যুগ্ন সাধারণ সম্পাদক শাহআলম হিমেল, দপ্তর সম্পাদক সেলিম মাস্টার প্রমুখ। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

