কিশোরগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

কিশোরগঞ্জ এসআরবি-১৪, সিপিসি-২ অভিযান চালিয়ে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক করেছেন।
১৪ অক্টোবর কিশোরগঞ্জ সদর থানার স্বল্প মারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।আটক মনির মিয়া (২৩) সগড়া (মুন্নাপাড়া) এলাকার মৃত আঃ মালেকের ছেলে।
এসআরবি-১৪ মিডিয়া অফিসার প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে তার রিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোগঞ্জ সদর মডেল থানায় তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এই বিভাগের আরো খবর






